Wednesday, January 30, 2013

এবার Facebook চ্যাট করুন মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে

আস্-সালামু আলাইকুম! আশা করি আপনারা সবাই ভালো আছেন। 
আমি আজ আপনাদের সাথে কিভাবে মোবাইলের Opera ও UC ব্রাউজার দিয়ে Facebook চ্যাট করা যায় সে বিষয় টা শেয়ার করব। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো। প্রথমে আপনার মোবাইল ব্রাউজার টি ওপেন করুন। তারপর এড্রেস বার-এ গিয়ে নিচের এড্রেস টি লিথুন।

http://touch.facebook.com/buddylist

নোট: যদি আপনার ফেসবুক  লগইন করা না থাকে তাহলে  username and password চাইবে, আপনি সেগুলো সঠিকভাবে দিয়ে লগইন করুন।
ব্যাস! সাথে সাথে আপনি আপনার অনলাইনে থাকা ফেন্ডদের লিস্ট দেখতে পাবেন।
এই পদ্বতির বিশেষ সুবিধা টি হলো, আপনি একই ব্রাউজারে, একসাথে বন্ধুদের সাথে ফেসবুক চ্যাট করতে পারবেন। পাশাপাশি নতুন ট্যাব খুলে অন্যান্য পেজসমূহও ব্রাউজ করতে পারবেন।
কিছু প্রাসঙ্গিক কথা: যেহেতু Opera তে বাংলা সাপোর্ট করে সেহেতু আপনি চাইলে এখানে বাংলাতে ও চ্যাট করতে পারবেন। যদি আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট না করে তাহলে নিচের নিয়মাবলী অনূসরন করুন।
প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার-এ গিয়ে লিখুন opera:config   তারপর Go- তে ক্লিক করুন। পেজ লোডিং হলে, পেজের একেবারে নিচের অংশে যান। তারপর “Use bitmap…” এর  “No” কে “Yes” করে দিন। তারপর নিচের Save এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনার ব্রাউজারে বাংলা সাপোর্ট করবে। তবে হ্যা! এই সিস্টেম টা শুধুমাত্র opera-7 ভার্সন অথবা তার নিচের ভার্সন গুলোর ক্ষেত্রে প্রয্যোজ্য। অবশ্য উপরের ভার্সন গুলোতে ও করা যায়। তবে সেটা একটু ব্যতিক্রমী ও দীর্ঘ প্রণালীর বিধায় এখানে উল্লেখ করতে পারলাম না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Tuesday, January 29, 2013

সহজেই NOTEPAD দিয়ে RAM কে CLEAN করুন।

আপনি যখন আপনার কম্পিউটারে গেইম্-স অথবা অনেকগুলো পোগ্রাম নিয়ে একত্রে কাজ করতে থাকেন তখন আপনার operating system টা স্লো থেকে স্লো-তর হতে থাকে। এক পর্যায়ে আপনার পুরো কম্পিউটার-টাই হ্যাং হয়ে যায়। এর অন্যতম মূল কারন হচ্ছে আপনার Ram এর উপর্যোপরি ব্যবহার।
তাছাড়া আপনার ব্যবহৃত পোগ্রামগুলোর অদৃশ্যেমান ফাইলগুলো আপনার Ram এর বিরাট একটা অংশ দখল করে থাকে। যাইহোক, এরূপ সমস্যা থেকে বাচতে চাইলে আপনার Ram কে সবসময় clean রাখুন।

যেভাবে আপনার কম্পিউটারের  RAM  কে NOTEPAD দ্বারা CLEAN রাখবেনঃ-
প্রথমে desktop এ গিয়ে একটি New text file ওপেন করুন। তারপর সেখানে নিচের লাইন টি টাইপ করুন।
FreeMem=Space(64000000)
এবার cleaningRAM.vbs নাম দ্বারা notepad ফাইল টি save করুন। [save করার সময় আপনাকে"All Files" option টি choose করতে হবে। তবে save করার সময় নামের শেষে যাতে .vbs লেখাটি থাকে সেটা সম্পর্কে নিশ্চিত হোন]
এরপর থেকে RAM কে clean রাখতে নিয়মিত file টি Run করুন।
আপনি চাইলে এটাকে edit করে নিচের লাইন টি দ্বারা সর্বোচ্চ cleaning সুবিধা ও পেতে পারেন। তাছাড়া এতে করে আপনার কম্পিউটার এর স্পিড ও বাড়াতে পারেন।
FreeMem=Space(1280000000)

আজকের পোস্ট টি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

সেরা ৫টি MOVIE ডাউনলোড সাইট

আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবশ্যই সবসময় ভালো থাকবেন এটাই কামনা করি।
 আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার সেরা ৫টি Movie ডাউনলোড সাইট। এগুলোর মধ্যে রয়েছে কিছু সরাসরি ডাউনলোড সাইট এবং কিছু স্টিমিং সাইট। স্টিমিং সাইট থেকে মুভি ডাউনলোড করার জন্য আপনার “ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার” এর প্রয়োজন হবে।

অনেক তো কথা হলো এবার উক্ত সাইট গুলোর প্রসঙ্গে আসা যাক।

MOVIE2K:

নিঃসন্দেহে এই সাইট-টি ফ্রী মুভি ডাউনলোড সাইট গুলোর অন্যতম এবং সেরা একটি সাইট। ইহা প্রতিনিয়ত আপডেট করা হয় বিধায় ইহা থেকে নতুন সব মুভি ডাউনলোড করা যায়। এছাড়া Online streaming এর ক্ষেত্রে এটি একটি ভাল সাইটও বটে।
এই সাইট থেকে ডাউনলোড করার জন্য “ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার” এর প্রয়োজন হবে।
তাদের অফিশিয়াল সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: MOVIE2K

1CHANNEL:

ইহা ও একটি ভাল মুভি ডাউনলোড সাইট। ইহাতে বিভিন্ন প্রকার মুভি বিশেষ করে নতুন ও পুরাতন মুভির ভাল কালেকশন রয়েছে। এছাড়া ও প্রতিদিন এই সাইট-টি আপডেট করা হয়।
এই সাইটে ডাউনলোড করতে আপনার “ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার” এর প্রয়োজন হবে।
উক্ত সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: 1CHANNEL

MOVIESMOBILE:

আপনি যদি লো-কোয়ালিটির কোন মুভি মোবাইলে দেখতে চান তাহলে আপনার জন্য সেরা সাইট হচ্ছে এটি। এই সাইটে মোবাইলের জন্য যেমন লো-কোয়ালিটির মুভি রয়েছে তেমনি পিসির জন্য HD মুভি ও রয়েছে। সাইট-টি তে Bollywood, Hindi, Marathi এবংHollywood মুভিসমূহের কালেকশন রয়েছে।
তাদের অফিশিয়াল সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন: MOVIESMOBILE

DIVXCRAWLER:

সর্বোচ্চ কোয়ালিটির মুভিসহ যেকোন আমেরিকান মুভি এই সাইট-টি থেকে ডাউনলোড করতে পারবেন। তাদের মুভি গুলো অনেক high quality সম্পন্ন এবং যখনি কোন মুভি আসে তখনি তারা তাদের সাইটে সেগুলো আপডেট করে থাকে। এই সাইটে Latest movie ডাউনলোড করার জন্য আপনাকে প্রিমিয়াম-ইউজার হতে হবে। তবে এগুলো ছাড়া বাকি সব মুভি গুলো এখান থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন।
এই অফিশিয়াল সাইট টি-তে প্রবেশ করতে এথানে ক্লিক করুন:  DIVXCRAWLER

MOVIESLUV:

মোবাইলের জন্য মুভি ডাউনলোডের সবচেয়ে ভালো সাইট-গুলোর একটি হল এটি। এতে মুভিসমূহ ক্যাটেগরি ও স্যাকশান ভিত্তিক সাজানো রয়েছে।
উক্ত সাইটে প্রবেশ করতে এথানে ক্লিক করুন:  MOVIESLUV

## এবার অনেকের হয়তো “ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার” এর প্রয়োজন হতে পারে। লেটেস্ট-ভার্সন “ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার” টি ডাউনলোড করতে নিচের লিংকটি তে ক্লিক করুন।
Download Internet Download Manager Now
সবাই ভাল থাকবেন। আল্লাহ্-হাফেজ।

Saturday, January 12, 2013

এবার মুছে যাওয়া ফাইল গুলো খুব সহজেই পুনরুদ্ধার করুন আপনার মেমোরি, পেনড্রাইভ অথবা পিসি থেকে!

আপনাদের জন্য নিয়ে এলাম iCare Data Recovery Professional 5.0 Full Portable একদম ফ্রী !!! কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি কি সুবিধা পাচ্ছেন এই সফটওয়্যারটিতে-




১. Windows 7, Vista, XP and 2000. Including both 32-bit and 64-bit versions এ ব্যবহার করা যাবে।

২. পেন ড্রাইভ, পিসি, যে কনো ক্যামেরা সটীক, যে কনো মোবাইল মেমোরি কার্ড সকল প্রকার মেমোরি কার্ড থেকে এই ভাবে মুছে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন।
৩. অনেক বার পিসি ফরম্যাট দিলেও ডাটা গুলো উদ্ধার করা যাবে। তবে হার্ড ডিস্ক অনেক বার পার্টিশন দিলে কাজ নাও করতে পারে।

৪. ভাইরাসের কারণের হারিয়ে যাওয়া ফাইল ও উদ্ধার করতে পারবেন সহজে !!
আরেকটি বড় সুবিধা ব্যাড সেক্টর, ব্যাড ফরম্যাট বার অন্য কারণে হারিয়ে যাওয়া ফাইল গুলো ফেরত পারেন খুব সহজে !!
সুতরাং এখুনি নিয়ে নিন এই ফ্রী সফটওয়্যারটি!
ডাউনলোড করার নিয়মাবলী- প্রথমে Link টি তে প্রবেশ করুন। তারপর Regular download সিলেক্ট করে ১মিনিট অপেক্ষা করুন। তারপর Captcha এর ঘরে code টি দিয়ে Continue তে
সিলেক্ট করুন, সবশেষে Download the file-এ ক্লিক করুন। ব্যাস, ডাউনলোড শুরু হয়ে যাবে। কোন সমস্যা হলে comment করুন।


ডাউনলোড লিঙ্কঃ 

Thursday, January 10, 2013

TeamViewer এর সাহায্যে PC এর control

আজকে আমি আপনাদের PC  এর  control  নিয়ে মজার একটি টিউন করব। আপনি নিজের বাসায় বসে আপনার বন্ধুর বা যে কারো PC  এর  control  করতে পারবেন। মাত্র ছোট্ট একটি  software দিয়ে এ কাজটি আপনি করতে পারবেন। এই software দিয়ে আপনি যা যা করতে পারবেন:


  1. অন্যের PC  এর সব  documents  দেখতে পারবেন।
  2. যেকোন  folder  এ ঢুকতে পারবেন।
  3. অন্যের PC  এর সব  documents  আপনার PC  তে নিয়ে আসতে পারবেন।
  4. অন্যের PC  থেকে  Internet ব্যবহার করতে পারবেন। আরো অনেক কিছু।
তাহলে দেখা যাক কিভাবে তা কাজ করে:
প্রথমে software টি download করে নিন।  (A) Installer download. অথবা (B) Portable download.
এরপর .exe file টিতে ডাবল click করুন। নিচের মত দেখা যাবে।
Install option এ click করে নিচের  next button এ click করুন।

এবার  personal/ Non commercial use  এ click করে নিচের  next button এ click করুন।

এবার I accept the terms of the License Agreement  এবং I agree that I will only use TeamViewer for non commercial and private use বক্সে টিক চিহ্ন দিন এবং next button এ click করুন।

এবার  choose installation type dial box আসবে। সেখান থেকে No (default) অখবা Yes বাছাই করুন। অবশ্য পরবর্তীতে এটি পরিবর্তন করা যাবে।
এবার Desktop থেকে  Team Viewer টি  open করুন।

সেখানে আপনি Id এবং password দেখতে পাবেন। আপনার বন্ধু ও একইভাবে Id এবং password দেখতে পাবেন । সেটি সংগ্রহ করুন। এবং এটি নিদ্র্স্ট স্থানে বসান।

এভাবেই আপনার বন্ধু বা যে কারো PC  এর  control নিতে পারবেন। এতে অবশ্যই তার সম্মতি লাগবে।

Download :
Installer file
Portable file